বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ !

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ !

মোহাম্মদ খোরশেদ হেলালী ,কক্সবাজার :

 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারী সাময়িক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। বালিয়াড়িতে পরিচালিত সকল সাময়িক ব্যবসার কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগামী অর্থবছর থেকে আর কোনো সাময়িক কার্ড নবায়ন না করার ঘোষণা দেওয়া হয়েছে।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের রিট পিটিশন নম্বর-৬২৬/২০১১ এর আদেশ এবং সাময়িক কার্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, পরিবেশ অধিদপ্তরের ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ১৯৪ নম্বর পত্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের ৩৪৪ নম্বর পত্রের নির্দেশনার আলোকে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পরিচালিত সাময়িক ব্যবসা কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিচ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছে, কক্সবাজার সমুদ্রসৈকতের কোনো অংশে নতুন করে আর কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে বর্তমানে ইস্যুকৃত সাময়িক কার্ডগুলোর মেয়াদ ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ার পর ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সেগুলো আর নবায়ন করা হবে না। বিষয়টি গত ১ জুন ২০২৬ তারিখে ২০৭ নম্বর পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় সমুদ্রসৈকতে অবস্থানরত সকল সাময়িক ব্যবসায়ীকে দ্রুত নিজ দায়িত্বে দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক বালিয়াড়ি সংরক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews