শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

বান্দরবানের লামায় নারী পর্যটকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ !

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬



বান্দরবানের লামায় নারী পর্যটকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ !

বান্দরবান :

বান্দরবানের লামায় এক নারী পর্যটকের শ্লীলতাহানি, ঘটনার ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ব্যবস্থাপকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকপুর এলাকার মাতামুহুরী রিভার সাইড রিসোর্টের ব্যবস্থাপক মো. রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয় (২৮)।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে মামলায় উল্লেখিত স্বর্ণালংকার এবং ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। যাত্রাপথে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়লে বিশ্রামের জন্য তারা মানিকপুর এলাকার মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে আশ্রয় নেন। অভিযোগে বলা হয়, কক্ষে প্রবেশের পর রিসোর্টের ব্যবস্থাপক ও তার সহযোগী বাইরে থেকে দরজা আটকে দেন। পরে আরও কয়েকজনকে নিয়ে তারা কক্ষে প্রবেশ করে পর্যটকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় নারী পর্যটককে শ্লীলতাহানি করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার কানের দুল, ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্টে থাকা ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইসার হামিদ জানান, মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews