শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ, গ্রেপ্তার ২ !

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬



হাটহাজারীতে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ, গ্রেপ্তার ২ !

হাটহাজারী চট্টগ্রাম :

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ (মিনি ট্রাক) জব্দ এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী মডেল থানার এসআই (নিরস্ত্র) রুপন নাথের নেতৃত্বে একদল পুলিশ হাটহাজারী পৌরসভার ওয়ালটন শোরুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটি সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশি করে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি ও ২৪৬টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া কাপড়ের বাজারমূল্য প্রায় ৪১ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে হাটহাজারী মডেল থানা জানিয়েছে, অবৈধ পণ্য চোরাচালান ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews