শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

মেঘনায় জেলা পরিষদের ডাকবাংলো ও অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে প্রশাসক মোস্তাক মিয়া

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

মেঘনায় জেলা পরিষদের ডাকবাংলো ও অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে প্রশাসক মোস্তাক মিয়া

এ কে সরকার, মেঘনা (কুমিল্লা):

কুমিল্লার মেঘনা উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলো এবং ডাকবাংলোর জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। সোমবার (২৯ জুন) দুপুরে তিনি মেঘনা উপজেলার ডাকবাংলো এলাকায় গিয়ে স্থাপনাটির সার্বিক অবস্থা এবং অধিগ্রহণকৃত জমি ঘুরে দেখেন। এ সময় ডাকবাংলোর অবকাঠামোগত অবস্থা, বিদ্যমান সুযোগ-সুবিধা, অধিগ্রহণকৃত জমির বর্তমান ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। পরিদর্শনকালে সরকারি সম্পদের যথাযথ সংরক্ষণ, কার্যকর ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক কাজে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি), কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদের মালিকানাধীন ডাকবাংলো ও অধিগ্রহণকৃত জমির বর্তমান অবস্থা মূল্যায়ন, সংরক্ষণ এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবেই এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং জনস্বার্থে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews