রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

 বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

 বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী) :

পটুয়াখালীর বাউফলে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির মিছিলে অতর্কিতে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও জামায়াত শিবীর নেতা কর্মীরা। ওই সময় যুবদল ছাত্রদল ও শ্রমিকদলের অন্তত ০৮ নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন।  শনিবার (২৭ জুন) রাত ৮টার দি‌কে উপ‌জেলার কালাইয়া বাসস্ট‌্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘ‌টে। স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সন্ধ্যা সারে ৭টার দিকে কালাইয়া নাজিরপুর সংযোগ সেতু ডালিমা ব্রিজের উপর থেকে বিএনপি নেতা হাজী পলাশের নেত্বত্বে অর্ধশত মটর সাইকেল নিয়ে কালাইয়া বাজার প্রদক্ষ‌িণ শেষে উপ‌জেলা সদর বাউফল অভিমুখে যাত্রা শুরু ক‌রেন। মিছিলটি কালাইয়া দাসপাড়া বাসস্টান্ড এলাকায় পৌঁছ‌লে দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ‌মো. রাব্বির নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল মি‌ছি‌লে হামলা চালায়। হামলায় উপজেলা  শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার মাহমুদ, দাসপাড়া ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন দাসপাড়া ইউপির ওলামাদলের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা মো. হোসাইন ইসলাম বাবু ও হোন্ডা চালক বায়জিদসহ অন্তত ০৮ জন আহত হন।  দাসপাড়া ইউনিয়ন যু্বদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ জানান, প্রথমে যুবলীগ নেতা হেলাল ও দুলাল দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবির মৃধার উপর হামলা চালায়। এর পরে দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বী, রিফাত, রিপ্তি, কালাইয়া ইউনিয়ন ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি ইমরান, শাকিল, ইমতিয়াজ, সিজান ও  উজ্জ্বলের নেত্বত্বে বিএনপি অঙ্গসহযোগী নেতা কর্মীদের উপর হামলা চালায়।  তারা হামলা করে ২০টি মটর সাইকেল ভাংচুর করে রাস্তার পাশে ফেলে দেয়।  ডা. নাঈম শাকের জানান, ইন্টারনাল কোন সমস্যা নাই, তবে শরীরের উপরীভাগে বেশ ক্ষতের চিহ্ন রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সিরাজুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। দো‌ষি‌দের বিরু‌দ্ধে ব‌্যস্থা গ্রহণ করা হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews