রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬



গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ

আব্দুল মুনতাকিন জুয়েল ,গাইবান্ধা :

​গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে দুস্থ ও সাধারণ মানুষের চোখের চিকিৎসায় একটি দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাদিয়াখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী নুরুলগঞ্জ হাটের মুরগি হাটি সংলগ্ন এলাকায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। ​বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কাজী আব্দুল খালেক-এর ব্যক্তিগত উদ্যোগে এবং রংপুরের দর্শনা মোড়ে অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় চক্ষু সেবামূলক প্রতিষ্ঠান ‘দীপ আই কেয়ার হসপিটাল’-এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পটি সম্পন্ন হয়। দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা, পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পটি পরিচালনা করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ইনডোর মেডিকেল অফিসার এবং রাজশাহী মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী ডাঃ মোহাম্মদ তরিকুল ইসলাম (এমবিবিএস)। তাঁর সাথে মেডিকেল টিমে রিফ্রাকশনিষ্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আল আমিন ইসলাম। এছাড়াও ক্যাম্প পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আসাদুজম্মান ও মোঃ বকুল ইসলাম। চক্ষু ক্যাম্পের উদ্বোধনী ও সেবা প্রদান অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে রোগীদের উৎসাহিত করেন ​আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক ​সিঞ্জিত সমাজকর্মী স্থানীয় সংবাদকর্মী শাহিন মিয়া। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সকাল থেকেই ক্যাম্পে চোখ পরীক্ষা করাতে স্থানীয় ও আশেপাশের গ্রামের বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমান। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দেড় শতাধিক (১৫০+) নারী ও পুরুষ সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রধান আয়োজক মোহাম্মদ কাজী আব্দুল খালেক জানান, “এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যারা টাকার অভাবে উন্নত চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এই ধরণের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।” বিনামূল্যে বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে দীপ আই কেয়ার হসপিটাল কর্তৃপক্ষ এবং আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews