শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬



জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

তরিকুল ইসলাম, ঢাকা:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচি-২০২৬ এর আওতায় ঢাকা আহ্‌ছানিয়া মিশন সফলভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পিএ-৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পিএ-৩ এবং রাজশাহী সিটি করপোরেশনের পিএ-১ এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে। রোববার (২৮ জুন ২০২৬) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাসমূহে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচি অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা কর্তৃক পরিচালিত জাতীয় এ কর্মসূচির লক্ষ্য হলো শিশুদের ভিটামিন ‘এ’-এর ঘাটতি দূর করা, অপুষ্টিজনিত সমস্যা কমানো এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। দেশে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে দীর্ঘদিন ধরে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্যাম্পেইন বাস্তবায়নে ঢাকা আহ্‌ছানিয়া মিশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতাধীন স্বাস্থ্যকেন্দ্রসমূহ, আউটরিচ সেন্টার এবং কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং কমিউনিটির সহযোগিতায় ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ঢাকা আহ্‌ছানিয়া মিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews