রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন ! ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ! মাজার ও দরগাহ শরীফের আয়-ব্যয়ের হিসাব সরকারি কোষাগারে নেয়ার দাবি: জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের মানববন্ধন ! অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত নই, মানববন্ধনে ছবি ব্যবহার গভীর ষড়যন্ত্র—ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ! মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।

অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত নই, মানববন্ধনে ছবি ব্যবহার গভীর ষড়যন্ত্র—ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন !

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত নই, মানববন্ধনে ছবি ব্যবহার গভীর ষড়যন্ত্র—ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন !

আনিসুর রহমান সোনারগাঁ  :

সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদী থেকে কথিত অবৈধ বালু উত্তোলনের ঘটনায় নিজের ছবি ব্যবহার করে মানববন্ধন আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। তিনি দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। শনিবার  (২৭ জুন) সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন,  মেঘনা নদীতে কারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, সে বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলেই প্রকৃত দোষীদের পরিচয় বেরিয়ে আসবে। আমি কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। তিনি আরও বলেন, যতদূর জানি, ওই এলাকায় বিআইডব্লিউটিএর একটি প্রকল্প চলমান রয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেই প্রকৃত তথ্য পাওয়া যাবে। মানববন্ধনে তার ছবি ব্যবহার প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার অনুমতি ছাড়াই মানববন্ধনে আমার ছবি ব্যবহার করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা আমি জানি না। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। যারা আমার সম্মান ও সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তিনি অবৈধ বালু উত্তোলনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে আমার বিরুদ্ধে যেসব মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে, তারও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এ সময় তিনি পুনরায় স্পষ্ট করে বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আমাকে হেয় করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews