শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬



কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত !

মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ, গাজীপুর :

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে টেকসই ক্যাম্পাস উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এবং সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল বক্তব্য রাখেন। কর্মশালায় ছৈলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মোক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হাসান, বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা ডলি, দেওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সাথী, জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বালীগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা বেগম, থানার অফিসার ্ধসঢ়;ইনচার্জ মোঃ জাকির হোসেন, আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া এবং সাংবাদিক আল-আমিন দেওয়ান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন, সম্ভাবনাময় জাতি গঠন করতে চাইলে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষার মানের ক্রমাবনতি রোধ করতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি. পাঠে যথার্থ মনোযোগী করে তোলা, শ্রেণিকক্ষে আকর্ষণীয় ও চিত্তাকর্ষক পাঠদান, শিক্ষক অভিভাবক মতবিনিময়, হোম ভিজিট, নিয়মিত শ্রেণি পরীক্ষা, মনিটরিং, নোট বই ও গাইড বইয়ে নির্ভরশীলতা হৃাস এবং প্রতিদিনের পাঠ শ্রেণিকক্ষেই নিশ্চিত করতে হবে। এছাড়াও বিদ্যালয়ের অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণ, শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা ও বাতির ব্যবস্থা, নিরাপদ বিশুদ্ধ পানি এবং টয়লেট, বিদ্যালয়ের আঙিনায় গাছ লাগানো, বাগান করা, শ্রেণীকক্ষ নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা, শিশুদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত রাখার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরীতে ছৈলাদী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ক্যাটাগরীতে বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মর্জিনা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরীতে পানজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মহসিন ভুইয়া, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরীতে জামালপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শারমিন আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরীতে ফুলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ ইউসুফ কাজী, শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরীতে নাগরী বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুনমুন আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক (লিডার ট্রেইনার) দেওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহানাজ বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরীতে বাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা দলের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এসএম নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালক দলের চ্যাম্পিয়ন উত্তর সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews