শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬



খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরি !

শেখ মোঃ আকরাম হোসেন খোকসা,কুষ্টিয়া :

কুষ্টিয়ার খোকসা উপজেলা মালিগ্রাম জানিপুর-কমলাপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও গোরস্থান অফিসে দানবাক্স ভেঙে নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। গতরাতে দুর্বৃত্তরা গোরস্থান অফিসের তালা কেটে ভিতরে প্রবেশ করে দানবাক্সে থাকা নগদ অর্থ নিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গভীর রাতে সংঘটিত হয় এবং সকালে গোরস্থান কমিটির সদস্যরা এসে তালা ভাঙা অবস্থায় অফিসটি দেখতে পান। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গোরস্থান কমিটির সভাপতি আলাউদ্দিন খান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। তিনি দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, গোরস্থানের আশেপাশে কয়েকটি দোকান গভীর রাত পর্যন্ত খোলা থাকে এবং সেখানে মাদকের কারবার চলে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews