বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

গাইবান্ধা সাদুল্লাপুরে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ এক নারী গ্রেফতার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে মাদক,জুয়া,ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছে র‍্যাব- ১৩ গাইবান্ধা। চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাবের একটি চৌকস টিম গত ২৩ তারিখে সাদুল্লাপুরে অভিযান চালিয়ে  একটি প্রাইভেটকার থেকে ৩৮৭ বোতল ফেনসিডিল  জব্দ করেন। একইসঙ্গে মুক্তা আক্তার পাখি (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব -১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি মুক্তা আক্তার পাখি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঝাউলার বাজাের পাকা রাস্তার ওপর একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন,  গ্রেফতারকৃত পাখির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে এ থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews