শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার !

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬



নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগাতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার !

আনিসুর রহমান ,সোনারগাঁ :

সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খান শান্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া পাওয়ার হাউস এলাকার সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্ত (৩১) মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার বাসিন্দা এবং দুরুদ খানের ছেলে। স্থানীয়ভাবে তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। জেলা গোয়েন্দা পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় শান্তকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, দেশের আইন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, নাজমুল খান শান্তর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টা এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ স্পষ্ট জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের প্রচার-প্রচারণা কিংবা সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews