Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক ভোরের আওয়াজ দৈনিক ভোরের আওয়াজ

মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে নির্ভীক

দৈনিক ভোরের আওয়াজ দৈনিক ভোরের আওয়াজ

মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে নির্ভীক

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • অপরাধ
  • মুক্তমত
  • লাইফষ্টাইল
  • ই-পেপার
  • আরো
    • খেলাধুলা
    • পরিবেশ ও প্রকৃতি
    • আইন-আদালত
    • বিশেষ প্রতিবেদন
    • জীবনযাপন
      • ফিচার
      • খাদ্য ও পুষ্টি
      • সম্পর্ক
    • ইসলামিক
    • ধর্ম
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • অপরাধ
  • মুক্তমত
  • লাইফষ্টাইল
  • ই-পেপার
  • আরো
    • খেলাধুলা
    • পরিবেশ ও প্রকৃতি
    • আইন-আদালত
    • বিশেষ প্রতিবেদন
    • জীবনযাপন
      • ফিচার
      • খাদ্য ও পুষ্টি
      • সম্পর্ক
    • ইসলামিক
    • ধর্ম
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধঅর্থনীতিআইন-আদালতচট্টগ্রামজীবনযাপনসারা দেশসোশ্যাল মিডিয়া

দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ!

By দৈনিক ভোরের আওয়াজ
June 20, 2026 1 Min Read
0

দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ!

এম এ কে সরকার:

কুমিল্লার মেঘনা উপজেলার আলোচিত দেলোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শুক্রবার (১৯ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার মামলা নং-১১/১০১-এর এজাহারভুক্ত আসামি মো. নাসির উদ্দিন (৪৫) ও সালে মুসা (৩০)-কে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তারা মামলার যথাক্রমে ১ ও ১৪ নম্বর আসামি।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে দিবাগত রাতে উপজেলার তুলাতুলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আবদুল বাতেন মৃধা বাদী হয়ে মেঘনা থানায় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা, অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।মেঘনা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags:

আদালতে সোপর্দদেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
Author

দৈনিক ভোরের আওয়াজ

Follow Me
Other Articles
Previous

দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

Next

দিনাজপুরে বাড়ছে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি চাষ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক ভোরের আওয়াজ