শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সম্পত্তি দখলে ​বাধা দেওয়ায় নারীকে শ্লীলতাহানি ও সাক্ষীদের ওপর বর্বরোচিত হামলা, আদালতে মামলা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬



সম্পত্তি দখলে ​বাধা দেওয়ায় নারীকে শ্লীলতাহানি ও সাক্ষীদের ওপর বর্বরোচিত হামলা, আদালতে মামলা!

নরসিংদীর মনোহরদীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় কোটি টাকা মূল্যের পৈত্রিক সম্পত্তি জবরদখল এবং তাতে বাধা দেওয়ায় এক নারীসহ সাক্ষীদের ওপর বর্বরোচিত হামলা, মারধর, শ্লীলতাহানি ও লুটের অভিযোগ উঠেছে। গত ৭ মে (২০২৬) মনোহরদী বাজারস্থ বাইপাস রোডের ‘শাহীন প্লাজা’র ২য় তলায় এই ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী নারী পপি আক্তার বাদী হয়ে নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (মনোহরদী সি.আর মামলা নং- ২১৮/২০২৬ইং) দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন—স্থানীয় বিএনপি নেতা মো: আমিনুর রহমান সরকার দোলন (৫০), আ: জব্বার (৩০) এবং মো: মোক্তার উদ্দিন তালুকদার (৪৮)।

​দলীয় ক্ষমতার দাপটে জবরদখল ও নৃশংসতা মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদী পপি আক্তারের মালিকানাধীন শাহীন প্লাজার ২য় তলার মূল্যবান জায়গাটি আসামিরা দীর্ঘদিন ধরে দলীয় পদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক দখলের পাঁয়তারা করছিল। ঘটনার দিন দুপুর অনুমান ১২:৩০ ঘটিকায় আসামিরা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তি দখল করতে আসে। বাদী পপি আক্তার আসামিদের এই অবৈধ কার্যকলাপে বাধা দিলে ১নং আসামি আমিনুর রহমান সরকার দোলন ক্ষমতার দম্ভোক্তি প্রকাশ করে বাদীর ওপর চড়াও হন। তিনি বাদীর চুল ধরে টানাহেঁচড়া করেন এবং শ্লীলতাহানি ঘটান। এ সময় ২নং আসামি আ: জব্বার লোহার রড দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পিঠে লাগে এবং তিনি গুরুতর জখম হন। ৩নং আসামি মোক্তার উদ্দিন তালুকদারসহ অন্যান্যরা বাদীকে এলোপাতাড়ি লাথি ও কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মারধরের একপর্যায়ে ১নং আসামি আমিনুর রহমান সরকার দোলন বাদীর গলা থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেন। এছাড়া ২নং আসামি আ: জব্বার বাদীর শ্লীলতাহানি করে তার কাছে থাকা নগদ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সাক্ষীদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি বাদীর চিৎকার শুনে ১নং সাক্ষী সুমাইয়া এবং ২নং সাক্ষী সাদিয়াসহ স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে আসামিরা তাদের ওপরও চড়াও হয় এবং মারধর করে। ভাঙচুর ও লুটপাট শেষে আসামিরা বীরদর্পে এলাকা ত্যাগ করার সময় প্রকাশ্যে হুমকি দেয় যে, এই ঘটনা নিয়ে পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ নিলে বাদী ও সাক্ষীদের প্রাণনাশ করা হবে। আইনের আশ্রয় ও বর্তমান অবস্থা গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বাদী ও সাক্ষীদের উদ্ধার করে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। ভুক্তভোগীদের অভিযোগ, আসামিদের রাজনৈতিক প্রভাবের কারণে তাৎক্ষণিকভাবে থানায় মামলা নিতে গড়িমসি করায়, বাদী বাধ্য হয়ে নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সচেতন মহল এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews