1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জে  তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন । রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জে মাদক বিরোধী ক্যাম্পইন কুইজ বির্তক । আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস ! সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি । ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত । আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ! মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু ! চাটখিল উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী 

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত !

আতিকুর রহমান,মেহেন্দিগঞ্জ:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত !

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) মেহেন্দিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিএম নাঈম মাহমুদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামসুল আলম। তিনি তাঁর বক্তব্যে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা, আইনগত সচেতনতা বৃদ্ধি ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।বক্তারা বলেন, সমাজের অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আইনি সহায়তা প্রদান, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট