1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী । বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ! সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল । রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ সরকারের । আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর !

হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান !

মাহবুবুর রহমান মিয়াজী ,কুমিল্লা :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান !

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চার সদস্যের মেডিকেল বোর্ডের প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নিশাত সুলতানা। তিনি জানান, জিসানের শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তাকে সুস্থ বলে উল্লেখ করা হয়েছে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে গত রোববার (১৪ জুন) রাতে জিসানের স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নে চার সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। বোর্ডের প্রধান ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমান।  বোর্ডের অন্য সদস্যরা হচ্ছে,  নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো.আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা.মো.শাহেদুল ইসলাম এবং এনেস্থিসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার। হাসপাতাল সূত্র জানায়, শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণের পর বোর্ড তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে জিসানকে সুস্থ ঘোষণা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মামলার প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে। তবে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কুমিল্লা আদালতের পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, তখন পর্যন্ত দাউদকান্দি থানা পুলিশ জিসানকে আদালতে হাজির করেনি। উল্লেখ্য, গত ১১ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ইসলামী ছাত্রশিবির নেতা জিসান আহম্মেদ প্রধান। পরিবারের পক্ষ থেকে তার নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৩ জুন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো.আনিসুজ্জামান জানান, জিসানের বিরুদ্ধে এক নারীর দায়ের করা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে মেডিকেল বোর্ডের প্রতিবেদনে সুস্থ ঘোষণা পাওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আলোচিত এই ছাত্রনেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট