1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে! - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি! কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের । বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ! মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ! জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে!

কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে!

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী):
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে!

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা কলেজ গেট থেকে ধাউরাভাঙ্গা স্টেশন পর্যন্ত কার্পেটিং সড়কের উন্নয়ন কাজ জোর গতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে সড়কের স্থায়িত্ব বৃদ্ধি, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।প্রকল্পের আওতায় সড়কের উপরিভাগ উন্নয়নের জন্য ৪০ মিলিমিটার ঘন ডেন্স কার্পেটিং (Dense Carpeting) এবং ক্ষতিগ্রস্ত অংশে প্যাচ মেরামতের কাজ করা হচ্ছে। এছাড়া সড়কের পাশের মাটি ক্ষয়রোধে আরসিসি পোস্টসহ ব্রিক ম্যাসনরি ওয়াল (প্যালিজেডিং) নির্মাণ করা হবে।সড়কের ভিত্তি মজবুত করতে ব্রিক অন এন্ড এজিং, সাব-বেস প্রস্তুত এবং প্রয়োজনীয় বালু ভরাটের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে রোড সাইন, গাইড পোস্ট ও রিফ্লেক্টিভ সাইনবোর্ড স্থাপন করা হবে।প্রকল্পের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে বিটুমিনের প্রাইম কোট ও ট্যাক কোট প্রয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। নির্মাণকাজে প্রথম শ্রেণির ইট ও ইটভাঙা চিপস ব্যবহারের পাশাপাশি ASTM ও AASHTO মানদণ্ড অনুসরণকারী বিটুমিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কার্পেটিংয়ের মিশ্রণ অনুমোদিত হট মিক্স প্ল্যান্ট থেকে প্রস্তুত করা হবে।এছাড়া আরসিসি কাঠামো নির্মাণে ১:২:৪ অনুপাতে সিমেন্ট, বালু ও খোয়ার মিশ্রণ ব্যবহার এবং ভরাটকৃত মাটির ঘনত্ব ন্যূনতম ৯৮ শতাংশ এমডিডি (MDD) নিশ্চিত করতে ল্যাবরেটরি পরীক্ষার শর্ত রাখা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডির অনুমোদিত এ প্রকল্প প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কাজ শেষ হলে বগা ও ধাউরাভাঙ্গা এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট