শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত !

দিনাজপুর জেলা ট্রাক, ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ-২৪৫) ২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই জুন) সকালে দিনাজপুর সদরের উত্তর গোসাইপুর পিডিবি রোডস্থ সংগঠনের প্রধান কার্যালয় সম্মুখ মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।সকাল ৭টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর সদস্যদের স্বাক্ষর গ্রহণ শেষে বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং মৃত শ্রমিক ও নেতাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মূল সভা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি।সভায় সাধারণ সম্পাদকীয় রিপোর্ট পাঠ ও অনুমোদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল মৃত শ্রমিক ও শ্রমিকের মেয়ের বিবাহের এককালীন অনুদানের অর্থ প্রদান। এছাড়া আগামী ত্রি-বার্ষিক নির্বাচন ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আলোচনা করা হয়। সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন।ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল হক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। তিনি তাঁর বক্তব্যে বলেন,দিনরাত রোদ-বৃষ্টি মাথায় নিয়ে আমাদের শ্রমিক ভাইয়েরা দেশের চাকা সচল রাখছেন। তাই তাদের অধিকার আর সুখ-দুঃখের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। নিজেদের মধ্যে এই ঐক্য ও ভাইবোনের সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। পাশাপাশি, আমরা যেন সবাই নিয়ম মেনে গাড়ি চালাই, যাতে সড়ক নিরাপদ থাকে এবং সাধারণ মানুষ আমাদের ভালোবাসে ও সম্মান করে।সভায় প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান কবির খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোঃ ওসমান গনি, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহম্মেদ, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, নীলফামারী জেলা ট্রাক মালিক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জামিয়ার রহমান। সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুল ইসলাম।সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী (সাদা)-এর সঞ্চালনা এবং প্রচার সম্পাদক মোঃ মাহির উদ্দিন-এর সার্বিক প্রচারে বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সন্ধ্যায় সভাটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews