শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত !

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬



জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত !
জয়পুরহাটে সিতো-রিউ অভ্যন্তরিন কারাতে-দো  কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হলরুমে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমির আয়োজনে এ প্রতিযোগীতায় বিভিন্ন বয়সী কারাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের দক্ষতা প্রদর্শন করেন।
 এ সময় আমন্ত্রিত অতিথি জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার এবং জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন প্রতিযোগিতা শেষে উত্তীর্ণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জয়পুরহাট কিং কুইন জিম এন্ড কারাতে একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান এবং প্রতিযোগীতা পরিচালনা করেন, জাতীয় কারাতে কোচ ও রেফারি মোঃ রফিকুল আহম্মেদ হৃদয়। বক্তারা বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও মার্শাল আর্টসের চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews