শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  !

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  !

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার(১৩ জুন) দুপুর আনুমানিক আড়াইটার সময় কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অধীনস্থ শিবেরবাজার বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপি’র গেইট সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী একটি অটোগাড়ী তল্লাশীপূর্বক গাড়ীতে অবস্থানরত আসামী চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর এলাকার ভাটবাড়ি গ্রামের মৃত খালেক মিয়ার স্ত্রী মোসাঃ বেগম কে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য- ৬৬ হাজার ৫ শত টাকা। উল্লেখ্য, আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews