শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬



আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায়। ভিকটিম সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কূর্মেশ্বর্দী এলাকার জাকির হোসেনের মেয়ে এবং সদাসদী এলাকার শরীফের বাড়ীর ভাড়াটিয়া।পুলিশ জানায়, ভিকটিম তার ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অপর ভাড়াটিয়া কামাল হোসেনের পুত্র সিয়াম (২৪) তাকে জোর পূর্বক জাপটে ধরে ধর্ষণ করে। ভিকটিমের ডাক চিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরে আটক করে রাখে। এ সময় এলাকাবাসি জড়ো হলে শরিফ ও শান্ত ধর্ষক সিয়ামকে পালিয়ে যেতে সাহায্য করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।বিক্ষুব্ধ এলাকাবাসি বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্ত ও ধর্ষকের পিতা কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ”বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্ত গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রয়েছে”।বিক্ষুব্ধ এলাকাবাসি ধর্ষক সিয়াম এবং তাকে পলিয়ে যেতে সহায্য করা বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্তর ফাঁসির দাবীতে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews