সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ​মানসিক স্বাস্থ্য সমস্যাগ্রস্ত ব্যক্তি ও কেয়ারারদের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের সারনাথ বৌদ্ধ প্রত্নস্থল কালিহাতীতে তিন কিশোরকে আটকে রেখে বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ডুয়েট ছাত্রকে অপহরণের পর মামলা নিতে পুলিশের ‘টালবাহানা! হাবিব উন নবী খান সোহেলকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল সময়ের চাহিদানুযায়ী সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ অনুষ্ঠিত !

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ অনুষ্ঠিত !

সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তুলতে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কতৃক পরিচালিত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা বুধবার (১০জুন) দুপুরে ১৪ বিজিবির কড়িয়া প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।  বিজিবির কড়িয়া ও ভূটিয়াপাড়া বিওপি এলাকায় পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে এ পর্যন্ত ১০৫ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে আরও ১৬ জন প্রশিক্ষণ নিচ্ছেন।  অনুষ্ঠানে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিজিবির রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশফিয়া তাসরিন, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিজিবি সদস্যবৃন্দসহ শিক্ষার্থী ও সুধীজনরা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় এবং কড়িয়া বিওপি ও ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া ট্রেনিং সেন্টারে কম্পিউটার প্রদান করা হয়। ১৪ বিজিবি জানিয়েছেন, সীমান্ত এলাকার মানবসম্পদ উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews