1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা !

এ কে সরকার মেঘনা, (কুমিল্লা) :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা !

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। জানা যায়, মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। তবে মিছিলটি হাসপাতালের দিকে অগ্রসর হলে মেঘনা থানা পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে নেতাকর্মী ও সাধারণ জনগণ মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় পুলিশ চারদিক থেকে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার  পরিষদের নেতা রূপমিয়া হোসাইন রাজ, মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেসুর রহমান, মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির ইসলাম রহিমসহ উপজেলা গণঅধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ। বক্তারা অভিযোগ করেন, মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও সেবার মান নিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে। এসব সমস্যার সমাধান এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া মোক্তার হোসেন নামে এক যুবকের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করলেও, রোগীর স্বজনদের অভিযোগ যথাযথ গুরুত্ব না দিয়ে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে। বক্তারা আরও বলেন, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অনিয়ম দূর করার দাবিতে এ বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। সমাবেশ শেষে নেতারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট