1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক!  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে ছাত্রদলকে সু-সংগঠিত ও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ! চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামীর আত্মহত্যা! পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব।  কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক!  কুষ্টিয়া মেডিকেল কলেজের জায়গা দখলের চেষ্টা, পুলিশের অভিযানে উচ্ছেদ!  ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুরে সচেতনতামূলক র‍্যালি।  চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা।  কুমিল্লায় কিশোর গ্যাং আতংকে সাধারণ মানুষ !  চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। চকরিয়া-পেকুয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, স্থান পরিদর্শনে স্বরা সচিব !

কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক! 

মাহবুবুর রহমান মিয়াজী,কুমিল্লা :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক! 

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারি সহ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা (১০বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে,কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ৬ জুন সকাল আনুমানিক ৮ টা ৩৫ মিনিটের সময় ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ইদু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী খলিলুর রহমান কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের মূল্য ৫৯ লক্ষ ৮৫ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক নির্মূলে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট