1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার! 

উজিরপুর (বরিশাল):
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬

উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার! 

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট বাইতুল আমান জামে মসজিদের আর্থিক হিসাব চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় সাংবাদিকসহ দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও মসজিদ কমিটির সদস্য মো. আসাদুল হক গোমস্তা এবং আজিম গোমস্তা গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মসজিদের সভাপতি নজরুল গোমস্তার কাছে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাইলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নজরুল গোমস্তার ছেলে মৃদুল গোমস্তা, নাসির গোমস্তা ও তাদের সহযোগীরা আসাদুল গোমস্তাসহ কয়েকজন মুসল্লির ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।ঘটনার খবর পেয়ে উজিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ রয়েছে, অভিযানে গিয়ে পুলিশের উপস্থিতিতে নজরুল গোমস্তার ছোট ছেলে বাইজিদের কাছ থেকে একটি চাইনিজ অস্ত্র উদ্ধার করা হয়।স্থানীয়রা আহত আসাদুল গোমস্তা ও আজিম গোমস্তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আসাদুল গোমস্তার চোখে গুরুতর আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন বলে জানা গেছে।এ ঘটনায় আসাদুল গোমস্তার স্ত্রী মরিয়ম বেগম উজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তার অভিযোগ, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম অভিযোগটি গ্রহণ না করে উল্টো ৪ এপ্রিল নজরুল গোমস্তার দায়ের করা মামলায় আসাদুল গোমস্তাকে প্রধান আসামি করে মামলা রেকর্ড করেন।মরিয়ম বেগমের অভিযোগ, থানায় বিচার চাইতে গেলে তাকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়েছে। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম ও উজিরপুর থানার তৎকালীন কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।হাইকোর্ট সূত্রে জানা গেছে, মো. আসাদুল হক গোমস্তা বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য শিরোনামে দায়েরকৃত রিট পিটিশন নং- ৬৩১৩/২০২৬ গত ২১ মে ২০২৬ তারিখে শুনানির জন্য তালিকাভুক্ত হয়। মামলাটি বিজয়-৭১ বেঞ্চের কার্যতালিকায় সিরিয়াল নং ৩২৩-এ অন্তর্ভুক্ত ছিল। এতে আবেদনকারীর পক্ষে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর উপস্থিত রয়েছেন বলে আদালত সূত্রে জানা যায়।এছাড়া মরিয়ম বেগম বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দেন বলে জানা গেছে।উল্লেখ্য, আহত আসাদুল হক গোমস্তা একজন সাংবাদিক। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং দৈনিক পাঞ্জেরীর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট