1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়!  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ান। চাটখিলে এসএসসি পরিক্ষার্থী তাসপিয়া নিখোঁজ হওয়ার ৫ দিনেও উদ্ধার হয়ন! 

সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা। 

সারোয়ার ওয়াদুদ চৌধুরী :
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬

সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা। 

 

অনেকেই কোরবানির বিধান না জেনে নিজের স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের সঙ্গে গরু জবাই করে আমোদ ফুর্তি করে। বাংলাদেশের ৮৭% অসহায়, নির্যাতিত, নিপীড়িত, মজলুমের সংগঠন “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সামাজিক গণআন্দোলনের সংগঠন “দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির” উদ্যোগে প্রতিবন্ধী, দুস্থ ও মজলুমদের মাঝে ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে ঈদের দিন বিকাল ৪ টায় গোস্ত ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি উদ্ভোধন করে সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্যে প্রতিপালন, সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে মানুষের কল্যাণের জন্য মানুষ, পরকালীন মুক্তির জন্য সঠিক নিয়মে যাকাত প্রদান ও মজলুমের হক রক্ষা করাই কোরবানির শিক্ষা। সারোয়ার ওয়াদুদ চৌধুরী, স্বার্থপরতা, মিথ্যাচার, উশৃঙ্খলতা পরিহার করে দলীয়করণ ও আত্মীয়করণ মুক্ত— নৈতিক, মানবিক, কল্যাণ রাষ্ট্র গঠনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির জাতির মুক্তির সনদ ১১ দফা সমর্থন করার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার দেশপ্রেমিকদের প্রতি আহ্বান জানান।এই সময় উপস্থিত ছিলেন উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, ড. জমিরুল আক্তার, অবসরপ্রাপ্ত ক‍্যাপ্টেন ওমর ফারুক বিএন, এড. গোলাম সারোয়ার, আফাজ উদ্দিন, হাসিব চৌধুরীসহ অনেকে।রবিবার পর্যন্ত প্রকৃত প্রতিবন্ধী ও মজলুমদের মাঝে গোস্ত ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট