শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে। 

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬



ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্মমহাসচিব বিশিষ্ট সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ঈদুল আজহা সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ঈদের তাৎপর্যতা বহন করে। সমাজে মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে ঈদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ২৮ মে বৃহস্পতিবার গাজীপুর জেলার শ্রীপুরে টেপিরবাড়ী পশ্চিম পাড়া মরহুম কাছম আলীর বাড়ী জামে মসজিদে ঈদের নামাজের পূর্বে সমাবেত মুসুল্লিদের উপস্থিতিতে তিনি বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিৎ। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সুবিধা বঞ্চিতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্যে তিনি আহবান জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews