1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়!  - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়!  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ান। চাটখিলে এসএসসি পরিক্ষার্থী তাসপিয়া নিখোঁজ হওয়ার ৫ দিনেও উদ্ধার হয়ন!  পীরগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ফসল নষ্টের অভিযোগ  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা -সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ।

সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

কালীগঞ্জ (গাজীপুর):
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের ন্যায় গাজীপুর-৫ আসনের দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের কথা ভেবে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল। সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব নীতির কারণেই আজ স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের কাছে শতভাগ পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এ সব বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সারা দেশের ন্যায় গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিতরণেল জন্য ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। বুধবার (২৭ মে) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন উপস্থিত থেকে কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের ২৫০ জন দুস্থ, অসহায় ও দরিদ্র প্রত্যেক সুবিধাভোগীকে ৪ হাজার টাকা করে নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার হিসেবে প্রদান করেন।  এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলেমান আলম, মো. ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছি­লেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট