শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬



পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাওলানা মো. আল-আমিন দেওয়ান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমগ্র দেশ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার এক মহান বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে নিজের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করা।”মাওলানা মো. আল-আমিন দেওয়ান পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন। ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে পারি এটাই হোক আমাদের অঙ্গীকার।” সবশেষে তিনি দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদে শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে পবিত্র কুরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। “ঈদের এই অনাবিল আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে ছড়িয়ে পড়ুক। ঈদ মোবারক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews