শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত ।

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত ।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে অনুমোদিত কার্যকরী কমিটির আলোচনা সভা বন্দর নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক, নুরিয়া মাদ্রাসা গলির ৪নং রোডে দৈনিক সংবাদ প্রতিদিন’র অফিসে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং  সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের উপদেষ্টা গণমাধ্যম ব্যক্তিত্ব নুরুল আবছার তৌহিদ‌। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির উপদেষ্টা আলোচনা সভার প্রধান অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, সাংবাদিকরা কোন রাজনৈতিক দলের নয়, তারা দেশ ও জাতির। তাদের লেখনীর মধ্য দিয়ে জাতি তার অজানা তথ্য খুঁজে পায়। যত বাধা বিপত্তি আসুক না কেন তাদের কলম যেন সত্যের পক্ষে থাকে। সাংবাদিকরা কোন অশুভ শক্তির কাছে মাথা নত করে না। সাংবাদিকরা আছে বলেই দুর্নীতিবাজরা আতঙ্কে থাকে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই বিগত সময়ে প্রয়াত সাংবাদিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, মাগফেরাত এবং কারাগারে নির্যাতিত সকল সাংবাদিকদের বিনা শর্তে মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ‌। ইউনাইটেড ক্লাব চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সদস্যদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক সম্প্রসারণে ধারাবাহিক এবং বৃহত্তর চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করলে চট্টগ্রামে ইউনাইটেড প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে।

সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান সমাপনী বক্তব্যে বলেন, চট্টগ্রাম ইউনাইটেড প্রেস ক্লাব একটি অরাজনৈতিক, পেশাদার সংগঠন হিসেবে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় পেশাগত মানোন্নয়ন এবং মানবিক সহায়তায় সংগঠন সবসময় পাশে থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটিকে শক্তিশালী ও সাংবাদিক বান্ধব সংগঠনে পরিণত করা সম্ভব হবে। সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হয়। পরে সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সহ-সভাপতি রেজাউল করিম, জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম সম্পাদক মো. ইমাম হোসেন জীবন, মো. মানিক, মো. সেলিম উদ্দিন,এম এ নাঈম,সহ-সাধারন সম্পাদক রাজু আহমেদ, সহ-সাংগঠনিক কামরুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন মাসুদ, দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান,জন কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন জয়, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান,সহ-সংস্কৃতিক সম্পাদক ইয়ার রহমান আনান, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল আলম সাগর, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সদস্য মো. ওয়ালী উল্লাহ চৌধুরী,রিয়াজ উদ্দিন , মো. মনির হোসেন, এম এ মাহমুদ হায়দার জীবন ও সাংবাদিক তাবান্না বিনতে শুভ নুহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews