1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে :চাটখিলে- ব্যারিস্টার খোকন ! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ নবাগত নির্বাহী কর্মকর্তা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ! কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত । পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ! জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং প্রবিধানমালা চূড়ান্তের দাবি ! শরীয়তপুর সদর উপজেলা বাসীসহ সকলকে ঈদুল আযহা উপলক্ষে সুলতান সরদারের শুভেচ্ছা ও অভিনন্দন ! পঞ্চগড়ের দেবীগঞ্জে “স্কুলে পৌঁছে দেব” বলে শিশুকে নির্জনে শ্লীলতাহানির অভিযোগ ! বিলজানি কুঠিপাড়ায় রক্তাক্ত সড়ক: বাস-ড্রামট্রাক সংঘর্ষে ঝরল ৪ প্রাণ আহত ২৫ !  দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে :চাটখিলে- ব্যারিস্টার খোকন !

দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে :চাটখিলে- ব্যারিস্টার খোকন !

 আবুল কালাম আজাদ,চাটখিল (নোয়াখালী):
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬

দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে :চাটখিলে- ব্যারিস্টার খোকন !

 দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, দ্রুত চার্জশিট দিলেও বিচার শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। শুক্রবার সকালে নোয়াখালীর চাটখিল পৌর বাজারে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চাটখিল পৌরসভার ৪ হাজার ৬২৫ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় ব্যারিস্টার খোকন বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্রুত চার্জশিট দেওয়া হবে। কিন্তু বিচার কবে শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। এরপর আবার হাইকোর্টে আপিল হবে। সেখানে কত বছর লাগবে তাও বলা যায় না। আমাদের সবচেয়ে বড় সমস্যা বিচারের দীর্ঘসূত্রিতা। সম্প্রতি চাটখিলে শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,এত নৃশংস ঘটনা চিন্তা করা যায় না। আমরা বা বর্তমান সরকার কেউই এই ধরনের বর্বরতা চাই না। তিনি বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। নিহত শিশুটির পরিবারসহ দেশের মানুষ খুনি ও ধর্ষকের দ্রুত শাস্তি কার্যকর দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।

একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ব্যারিস্টার খোকন বলেন, কোনো অপরাধী বা ধর্ষকের পক্ষে রাজনৈতিক সুপারিশ বরদাস্ত করা হবে না। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি  আরো বলেন,রাজনীতি হবে মানুষের কল্যাণ ও সমাজসেবার জন্য, ব্যক্তিগত সুবিধা বা ধান্দাবাজির জন্য নয়। চাল নিতে আসা স্থানীয় বাসিন্দা ফাতেমা বলেন,আমাদের মতো গরিব মানুষের ঈদের আনন্দ মানে দুবেলা পেট ভরে খেতে পারা। আজ চাল পেয়ে অন্তত পরিবার নিয়ে ঈদে ডাল-ভাত খেতে পারব। চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া বাজার এলাকার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট