1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত ! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ নবাগত নির্বাহী কর্মকর্তা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ! কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত । পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ! জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং প্রবিধানমালা চূড়ান্তের দাবি ! শরীয়তপুর সদর উপজেলা বাসীসহ সকলকে ঈদুল আযহা উপলক্ষে সুলতান সরদারের শুভেচ্ছা ও অভিনন্দন ! পঞ্চগড়ের দেবীগঞ্জে “স্কুলে পৌঁছে দেব” বলে শিশুকে নির্জনে শ্লীলতাহানির অভিযোগ ! বিলজানি কুঠিপাড়ায় রক্তাক্ত সড়ক: বাস-ড্রামট্রাক সংঘর্ষে ঝরল ৪ প্রাণ আহত ২৫ !  দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে :চাটখিলে- ব্যারিস্টার খোকন !

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত !

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত !

 

শুক্রবার (২২ মে ২০২৬ইং) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ।র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।তবে হামলাকারী ছিনতাইকারী নয় মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।তিনি বলেন, দুপুরে কিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি কর ছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসব মাদক ব্যবসায়ীরাও দৌড় দেয়। ঘটনাস্থলে সাদা পোষাকে ছিলেন রাব-৯ এর সদস্য ইমন। তিনি এ মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। সাথে সাথে ওই ব্যক্তি র‌্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে।
তিনি বলেন, ছুরিকাঘাতে আহত র‌্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার উপর হামলাকারীকে আটক করেছে কতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী : র‌্যাবের এক সদস্যকে ছুরিকাঘাত করে দৌঁড়ে পালাতে চেয়েছিল মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পি (২২)। কিন্তু কর্মরত এক পুলিশ সদস্য তাকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাপ্পি তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ এবং এক শিশুর গলা ছুরি ধরে গোটা পরিবারকে জিম্মি করে ফেলেন। এরপর পুলিশ আরও কৌশলী চেষ্টা চালায় এবং একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয়। বাপ্পি কোতোয়ালী থানার কাজিরবাজার এলাকার মোগলটুলার আবুল  হোসেনের ছেলে। বাপ্পি র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে ছুরিকাঘাত করে দৌড়ে পালানোর সময় কিলো-১ মোবাইল ডিউটিতে থাকা পুলিশের এএসআই (নি.) মো. জামাল মিয়া অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে তাকে দাওয়া দেন। একপর্যায়ে সে তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ করে একটি শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে।
তবে পুলিশ দমে না গিয়ে কৌশলে তার হাতে থাকা ধারালো চাকু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম, উজ্জ্বলসহ আরও কয়েকজন আহত হন। তার ব্যবহৃত চাকুটিও জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট