শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমিসেবা মের্লা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত !

 সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা  উপলক্ষ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা ভূমি অফিস কালীগঞ্জের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ্য়ঁড়ঃ;জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ্য়ঁড়ঃ; এই প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার সমাপণী সভা উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা সরকার সাখাওয়াত হোসেন ও বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নুর মোহাম্মদ। এসময় অন্যান্যের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবদুস সাত্তার, সার্টিফিকেট পেশকার সামসুন নাহার শিমু, বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ভূমিসেবা মেলার উদ্দেশ্য ছিল অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এ মেলায় নাগরিকরা তাৎক্ষণিক ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ডিসিআর সংগ্রহ ও মৌজা ম্যাপের মতো বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা ও পরামর্শ গ্রহণ করেছেন। সেবা গ্রহণের জন্য মেলা প্রাঙ্গণে হেল্পডেস্কের মাধ্যমে ভূমি সম্পর্কিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়েছে। কোনো প্রকার জটিলতা ছাড়াই দ্রুত কিভাবে ডিজিটাল ভূমিসেবা (যেমন: ই-পর্চা) গ্রহণ করা যায় তিনদিন ব্যাপী এ মেলায় এসব বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews