রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বিভ্রান্তিকর তথ্য প্রচার করে শীর্ষ মাদক ব্যবসায়ীকে জামিনে মুক্ত করার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬




মাদকবিরোধী আন্দোলন বাধাগ্রস্তের অভিযোগ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবী এলাকাবাসীর

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে বাধাগ্রস্ত এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে একাধিক মাদক মামলার আসামিকে জামিনে মুক্ত করার অভিযোগে মানববন্ধন, গণস্বাক্ষর ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। অভিযুক্ত হিসেবে স্থানীয় ফেসবুকার “M R Rocky” ওরফে “এম আর রকি”-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মে “M R Rocky” নামীয় একটি ফেসবুক পেজ থেকে একটি আবেগঘন ফটোকার্ড ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, “দুই মাস আগে মারা গেছে স্বামী, জমি দখলের ষড়যন্ত্রমূলক মামলায় জেলে স্ত্রী, মা’র জন্য ৩ এতিম শিশু ১৫ দিন ধরে জেলগেটে ঘুরছে।”এ ধরনের আবেগনির্ভর প্রচারণার মাধ্যমে জনমনে সহানুভূতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। তবে এলাকাবাসীর দাবি, বাস্তবে অভিযুক্ত মোছা. আঁখি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত।অভিযোগ রয়েছে, উক্ত পোস্টে আরও প্রচার করা হয় যে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে নজরে আসে এবং রাজনৈতিক ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে তার জামিন নিশ্চিত করা হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে অধিকাংশই সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত তথ্য আড়াল করে আবেগনির্ভর ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে একজন চিহ্নিত মাদক মামলার আসামির পক্ষে জনমত তৈরির চেষ্টা করা হয়েছে, যা সমাজে নেতিবাচক বার্তা দিচ্ছে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে দুর্বল করছে।মানববন্ধনে বক্তারা বলেন, আত্রাই উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকাসক্তির কারণে পরিবার ধ্বংস, সামাজিক অস্থিরতা ও প্রাণহানির মতো ঘটনাও বাড়ছে। তারা উল্লেখ করেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবন ও মাদকাসক্তির কারণে একাধিক মৃত্যুর ঘটনা স্থানীয় জনগণকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, সচেতন নাগরিক ও তরুণ সমাজ একযোগে কাজ করছে। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষে অপপ্রচার চালালে সাধারণ মানুষের সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় যুব প্রতিনিধিরা অভিযোগ করেন, তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে কয়েকজন চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারীকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর থেকেই তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। বিভিন্ন পোস্টে তাদের “কিশোর গ্যাং” হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা তারা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।তারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রশাসনকে সহযোগিতা করছি। অথচ কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদকবিরোধী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এতে তরুণ সমাজ নিরুৎসাহিত হচ্ছে।”গত ১৯ মে আত্রাই-নওগাঁ সিএনজি স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভ্রান্তিকর তথ্য প্রচারের নিরপেক্ষ তদন্ত, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদক সংশ্লিষ্টদের পক্ষে জনমত তৈরির অপচেষ্টা বন্ধের দাবি জানান।একইসঙ্গে তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই তথ্য যাচাই ছাড়া আবেগনির্ভর ও বিভ্রান্তিকর প্রচারণা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং অপরাধ দমনে চলমান সামাজিক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করে। মাদক নির্মূলে প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা জরুরি বলেও মত দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews