শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা !

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬



মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা !

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তসংলগ্ন নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নাফ নদীতে মাছ শিকারে থাকা জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে তারা দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসেন।

সোমবার (১৮ মে) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রায় ১০টা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীর তীরবর্তী এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নাফ নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে জানান, সকালে নদীর উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান তারা। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের ভেতর থেকে হঠাৎ থেমে থেমে শতাধিক গুলির শব্দ ভেসে আসে। আতঙ্কের কারণে কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্টভাবে দেখতে পারেননি তারা। পরে নিরাপত্তার স্বার্থে দ্রুত নদী ত্যাগ করে তীরে ফিরে আসেন।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সম্ভাব্য গোলাগুলির ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ও নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews