1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

 

সুন্দরবনের নদী ও খালে জীবিকার সন্ধানে যাওয়া জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বনদস্যুদের তৎপরতা, মুক্তিপণ আদায় ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের হলেও এবার বন বিভাগের স্মার্ট টিমের সদস্যদের গুলিতে এক কাঁকড়া জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাসিন্দা ও মৃত আকসেদ গাজীর ছেলে। সোমবার (১৮ মে) সকালে পূর্ব সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সঙ্গে থাকা জেলেরা।

সহযোগী জেলেদের দাবি, তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্র¯‘তি নি” ছিলেন। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিম তাদের ডাক দেয়। জেলেরা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনা¯’লেই নিহত হন। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু সদস্য দীর্ঘদিন ধরে জেলে ও বাওয়ালিদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের সঙ্গে জড়িত। অথচ এসব অভিযোগের দৃশ্যমান কোনো প্রতিকার হয়নি। ফলে উপকূলীয় মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। ঘটনার বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। বন বিভাগের এক কর্মকর্তা বলেন, সুন্দরবনে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং ঘটনাটির প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে গবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বিষয়টি খুলনার ডিএফও, সাতক্ষীরার এসিএফ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।” আমিনুর রহমানের মৃত্যুতে পুরো উপকূলীয় অঞ্চলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ¯’ানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া সাধারণ জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট