শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

 তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬



 তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের কল্যাণে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়, বরং জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার দীর্ঘদিনের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে সেই ইচ্ছাকে জনকল্যাণমূলক কাজে রূপান্তর করা।’প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, কর্মকর্তাদের বিচ্ছিন্নভাবে থাকা সক্ষমতাকে সুনির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করতে হবে।বিজ্ঞানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ছড়িয়ে থাকা আলোকে যেমন লেজারে রূপান্তর করলে তার শক্তি বহুগুণ বেড়ে যায়, তেমনি প্রশাসনের কর্মকর্তাদের সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেটি আরও উৎপাদনশীল হয়ে উঠবে।’ তিনি দৃঢ়ভাবে বলেন, ‘কালেক্টিভ নলেজ বা সম্মিলিত জ্ঞানের চেয়ে বড় কোনো জ্ঞান নেই।’ মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রতিটি কাজ সংবিধান ও বিদ্যমান বিধিবিধানের আলোকে করতে হবে।

আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংবিধানই সকল আইন ও বিধির মূল ভিত্তি। এছাড়া, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রশাসনে স্বচ্ছতা না থাকলে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক সকল স্তরে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। প্রচলিত আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে কর্মকর্তাদের জন্য একটি মুক্ত ও অংশগ্রহণমূলক কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি কর্মকর্তাদের সৃজনশীল মতামত ও গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য উৎসাহিত করেন। সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews