1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পীরগঞ্জে ডিসির মতবিনিময় সভা ও খাল খনন প্রকল্প পরিদর্শন - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক ! প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম। রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদ্জ্জাপিত হয়েছে।        

পীরগঞ্জে ডিসির মতবিনিময় সভা ও খাল খনন প্রকল্প পরিদর্শন

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পীরগঞ্জে ডিসির মতবিনিময় সভা ও খাল খনন প্রকল্প পরিদর্শন

 

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রফিকুল হক পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, জন প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতবিনিময় সভায় অংশ নেয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ। বতর্মান সরকার জনবন্ধব সরকার এবং সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনার কথা জেলা প্রশাসক সকলকে অবগত করেন। জেলা প্রশাসক আরও বলেন ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার জনগণ যেন সরকারি অফিস গুলোতে শতভাগ সেবা পেয়ে থাকেন, তিনি তার পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার,

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার, পুলিশের   সার্কেল এএসপি মোঃ আব্দুল হাই সরকার, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, থানা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিফুল ইসলামপ্রমূখ। সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা পীরগঞ্জ উপজেলার সাড়ে তিন কোটি টাকার খাল খনন প্রকল্পের কাজ তদারকি করেন এবং কাজের গুণগত মান দেখে সকলেই প্রশংসা। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীতে সকলেই অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট