1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চাকরি স্থায়ীকরণের দাবিতে এলএসপি কর্মীদের আলটিমেটাম: ৭ জুনের মধ্যে সমাধান না হলে আমরণ অনশনের ঘোষণা - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

চাকরি স্থায়ীকরণের দাবিতে এলএসপি কর্মীদের আলটিমেটাম: ৭ জুনের মধ্যে সমাধান না হলে আমরণ অনশনের ঘোষণা

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চাকরি স্থায়ীকরণের দাবিতে এলএসপি কর্মীদের আলটিমেটাম: ৭ জুনের মধ্যে সমাধান না হলে আমরণ অনশনের ঘোষণা

 

​প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (LDDP) আওতায় কর্মরত ৪২০০ লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) তাদের চাকরি স্থায়ীকরণ ও ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. শরীফ হোসেন লিখিত বক্তব্যে জানান, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আগামী ৭ জুনের মধ্যে তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে সারাদেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল কার্যক্রম বন্ধ করে আমরণ অনশন ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ বছর ধরে এই ৪২০০ জন দক্ষ কর্মী দেশের প্রান্তিক পর্যায়ে প্রাণিজ আমিষের নিরাপত্তা নিশ্চিতকরণ, রোগ নিয়ন্ত্রণ (যেমন: ক্ষুরা রোগ, ল্যাম্পি স্কিন ডিজিজ, এনথ্রাক্স) এবং খামারিদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে দেশে প্রায় ৬৫০০টি উৎপাদনকারী দল গঠিত হয়েছে এবং খামারিদের প্রায় ১৩০ কোটি টাকার সঞ্চয় বর্তমানে কৃষি ব্যাংকে জমা আছে।

​বক্তারা অভিযোগ করেন যে, চাকরি স্থায়ীকরণের বিষয়ে ইতিপূর্বে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হলেও অদ্যাবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগে তারা জাতীয় প্রেসক্লাব ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে একাধিকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু সুনির্দিষ্ট কোনো সমাধান না আসায় তারা এখন কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।

​স্থায়ী কর্মসংস্থান: ইউনিয়ন পর্যায়ে শূন্য থাকা পদগুলোতে অভিজ্ঞ এলএসপি-দের নিয়োগ দিয়ে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা।

​বেকারত্ব থেকে মুক্তি: দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মীদের ছাঁটাই না করে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো।

​খামারিদের সুরক্ষা: এলএসপি-দের কার্যক্রম বন্ধ হয়ে গেলে মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে বলে তারা হুঁশিয়ারি দেন।

​সংবাদ সম্মেলনের শেষে বলা হয়, “আমাদের কর্মসংস্থান হলে বাঁচবে খামারি, বাঁচবে দেশ।” তারা মাননীয় প্রধানমন্ত্রী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই মানবিক সংকট সমাধানে সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট