রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

যাত্রাবাড়ীতে তরুণী নিখোঁজ দাদি ও শ্বশুরবাড়ির পাল্টাপাল্টি অভিযোগ!

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬



যাত্রাবাড়ীতে তরুণী নিখোঁজ দাদি ও শ্বশুরবাড়ির পাল্টাপাল্টি অভিযোগ!

 

 

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে বন্যা (১৮) নামের এক তরুণী নিখোঁজ হওয়ার ২৩ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। গত ১৮ এপ্রিল বিকেলে নিখোঁজ হওয়ার পর এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে নিখোঁজ হওয়া নিয়ে তরুণীর বাবার পরিবার এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

 

ঘটনার বিবরণ ও সাধারণ ডায়েরি :

নিখোঁজ তরুণীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানাধীন কাজলা লবণের গলি সংলগ্ন নিজ বাসা থেকে বের হন বন্যা। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাসায় ফেরেননি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর দাদি মোছাঃ মনোয়ারা বেগম (৬৭) যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছেন (জিডি নম্বর: ১৯৪৭, তারিখ: ১৮/০৪/২০২৬)।

 

পাল্টাপাল্টি অভিযোগ ও দুই পক্ষের বক্তব্য :তরুণীর নিখোঁজ হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। বন্যার পিতা বিল্লাল মিয়ার দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে নিখোঁজ করা হয়েছে বা সে নির্যাতনের শিকার হয়ে আত্মগোপনে বাধ্য হয়েছে। তিনি বলেন, “স্বামীর বাড়িতে আমার মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতনের অসংখ্য অভিযোগ আছে। তাদের অত্যাচারের কারণেই আজ সে নিখোঁজ। মেয়েটা উদ্ধারে তার স্বামী ও শ্বশুরের কোনো তৎপরতা নেই, যা আমার মনে গভীর সন্দেহের জন্ম দিচ্ছে।” অন্যদিকে, বন্যার শ্বশুর হারুন মিয়া এবং স্বামী মানিক এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বন্যা তার দাদির বাসা থেকেই নিখোঁজ হয়েছে। তারা বলেন, “নিখোঁজ হওয়ার আগে বন্যার দুটি সিমেই আমরা কথা বলে নিশ্চিত হয়েছিলাম যে সে দাদির বাসায় আছে। এরপরই হঠাৎ করে সে নিখোঁজ হয়। আমরা আমাদের সাধ্যমতো সব জায়গায় খোঁজ করছি, কিন্তু এখনো কোনো হদিস পাইনি।”

 

নিখোঁজ ব্যক্তির পরিচয় :

নাম: বন্যা (১৮)

পিতা: বিল্লাল হোসেন

ঠিকানা: কাজলা লবণের মিলের পিছনের গলি, যাত্রাবাড়ী, ঢাকা।

শারীরিক বিবরণ: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

পোশাক: নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল হলুদ রঙের থ্রি-পিস।

 

তদন্তকারী কর্মকর্তার বক্তব্য : বিষয়টি নিয়ে তদন্তভার গ্রহণ করেছেন যাত্রাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ মুনজুরুল ইসলাম। তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন-“আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে কাজ করছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার সর্বশেষ অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। নিখোঁজ তরুণীকে দ্রুত উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত খুঁজে পেতে আপনারাও (পরিবার ও সচেতন নাগরিক) পুলিশের সাথে তথ্য দিয়ে সহযোগিতা অব্যাহত রাখুন।”

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে রহস্য উদ্ঘাটন ও তরুণীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোনো সহৃদয় ব্যক্তি উক্ত তরুণীর সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:

পরিবার: ০১৯৯৪০০৮৪২০

তদন্তকারী কর্মকর্তা: ০১৭১-০০০৯২৫৭

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews