রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

বিশেষ অভিযানে মানিকারচর থেকে গ্রেফতার; মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬




 

বিশেষ অভিযানে মানিকারচর থেকে গ্রেফতার; মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা পুলিশের

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ রাসেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা থানার একটি বিশেষ টিম মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মানিকারচর বাজারে সোনালী ব্যাংক-এর সামনে অবস্থানকালে পুলিশ জানতে পারে, মানিকারচর মসজিদবাগ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচায় লিপ্ত রয়েছে।

 

খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করলে রাসেল মিয়াকে আটক করা হয়। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের নালিতাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তল্লাশির সময় আটক রাসেলের পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকায় উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০.১০ গ্রাম উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় মেঘনা থানায় বাংলাদেশ পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে। মামলার নম্বর ১২ এবং জিআর নম্বর ১০২; তারিখ ১০ মে ২০২৬।

আদালতে দাখিলকৃত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানানো হয়। থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে দেখা গেছে, রাসেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূর্বের আরও একটি মামলার তথ্য রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার দাখিলকারী কর্মকর্তা ছিলেন মেঘনা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তন্ময় ভট্টাচার্য্য। মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদকের তথ্য জানলে পুলিশকে অবহিত করার আহ্বান জানাচ্ছি।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews