শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত

নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল( বালক ও বালিকা) প্রতিযোগিতা শেষে ১০ মে ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাপনী দিনের ফাইনালে খেলায় ক্রিকেট (বালক) প্রতিযোগিতায় শরীয়তপুর পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শরীয়তপুর সদর উপজেলা। ক্রিকেট (বালিকা) প্রতিযোগিতায় ডামুড্যা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শরীয়তপুর সদর উপজেলা। ফুটবল (বালিকা)শরীয়তপুর পৌরসভাকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শরীয়তপুর সদর উপজেলা। ফুটবল (বালক) প্রতিযোগিতায় ভেদরগঞ্জ উপজেলাকে টাইব্রেকারে  হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শরীয়তপুর সদর উপজেলা। এছাড়াও ৮ মে কাবাডি বালক প্রতিযোগিতায় শরীয়তপুর সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোসাইরহাট উপজেলা। এছাড়াও ৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত বালক কাবাডি প্রতিযোগিতায় শরীয়তপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোসাইরহাট উপজেলা।

 

২ মে ২০২৬ থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়এবং ১০ মে ২০২৬ তারিখে ক্রিকেট (বালক ও বালিকা) এবং ফুটবল (বালক ও বালিকা) ফাইনাল খেলা মধ্যে দিয়ে ৮ টি ইভেন্ট এর প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর জজ কোর্টের পিপি এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুর উপ-পরিচালক উম্মে হাবিবা, বাসসের শরীয়তপুর প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, ক্রীড়া সংগঠক দুলাল খান, ক্রীড়া সংগঠক আব্দুস সামাদ বেপারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

তৃণমূল পর্যায় হতে ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হয়। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি জাতীয় পর্যায়ের দক্ষ ও সম্ভাবনাময় ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews