শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

দ্রুত বিচার নিশ্চিতে শরীয়তপুরে জুডিসিয়াল কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি, বিচারপ্রার্থীদের হয়রানি কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে দিনব্যাপী জুডিসিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান।
কনফারেন্সে উপস্থিত ছিলেন, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) শেখ আমীনুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামসহ জেলার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ।
এছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত বিভাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলি (জিপি) এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) কনফারেন্সে অংশগ্রহণ করেন।

কনফারেন্সে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির পথে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বাধা দূর করে কীভাবে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে স্বল্পতম সময়ে মামলা নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে কার্যকর মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এছাড়া বিচারপ্রার্থীদের অযথা হয়রানি ও ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং আদালতের সেবার মান উন্নয়নের বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিচার বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ ধরনের সমন্বয়মূলক কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews