শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

পঞ্চগড়ে দেশের প্রথম সুগার বিট মিলের উদ্বোধন।

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
পঞ্চগড়ে দেশের প্রথম সুগার বিট মিলের উদ্বোধন।
দেশের চিনি, জ্বালানি, সার ও পশুখাদ্যের দীর্ঘদিনের সংকট নিরসনের প্রত্যাশা নিয়ে পঞ্চগড়ে যাত্রা শুরু করল দেশের প্রথম সুগার বিট মিল। শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাশী চরতিস্তা পাড়ায় শামস এন্টারপ্রাইজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিলটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন-এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রকল্পের উদ্যোক্তা আব্দুর সালাম দেশের চিনিশিল্পের বাস্তবতা তুলে ধরে বলেন, প্রতিবেশী ভারত, ইউরোপ ও ব্রাজিলে চিনির দাম তুলনামূলকভাবে কম হলেও বাংলাদেশে আমদানিনির্ভরতার কারণে ভোক্তাদের বেশি মূল্য গুনতে হয়। তিনি দাবি করেন, দেশে বছরে প্রায় ৩০ লাখ টন চিনির চাহিদা থাকলেও উৎপাদন অত্যন্ত কম হওয়ায় বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত মিলগুলো চালাতে সরকারকে বড় অঙ্কের লোকসানও বহন করতে হচ্ছে।
তিনি জানান, অর্গানিক বাংলাদেশ লিমিটেড দেশের চরাঞ্চল, খরাঞ্চল ও পতিত জমিকে কাজে লাগিয়ে সুগার বিট চাষ সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। তাদের লক্ষ্য—বিপুল পরিমাণ সুগার বিট উৎপাদনের মাধ্যমে দেশে চিনি, পশুখাদ্য, জৈব সার এবং জ্বালানি উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করা। এতে কৃষি ও শিল্প—উভয় খাতেই নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়। শিল্পমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাঁর মতে, সুগার বিটভিত্তিক শিল্প দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews