শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার রামু গর্জনিয়া সড়ক উন্নয়নে  সরকারের ১৯৫ কোটি টাকার  মহাপ্রকল্প! গাজীপুর গাছায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে জরিমানা

খাগড়াছড়ি-রাঙামাটি সীমান্তে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা।

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬



খাগড়াছড়ি-রাঙামাটি সীমান্তে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা।
খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া সীমান্ত এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) ভোরে সাজেক ইউনিয়নের শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) দলের সদস্য ছিলেন। তবে এ ঘটনায় ইউপিডিএফের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews