রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

চকরিয়া ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার। বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬



চকরিয়া ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লাইট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সনামধন্য আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখা-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা-এর সহ-সুপার মাওলানা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন লাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক (পরিচালনা কমিটি) সাংবাদিক এইচ এম রুহুল কাদের, প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা কবির আহমেদ মেম্বার, অভিভাবক মাওলানা আয়ুব ও সাইফুল ইসলাম। প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আজিমের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা হেফাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মালেক, সাদেক হোসেন ও নুরুল ইসলাম রোহান। এর আগে সকাল থেকে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকালে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৩ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews