শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটায় পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান। তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া ও মোক্তারপুর ইউনিয়নে ৪টি মামলা। ১টি মালায় একজনকে ১ মাসের কারাদন্ড ও ৩টি মামলায় ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেন।

জানা যায়, বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাটিস্থ যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড অনুমতি ব্যতীত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন। পরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনস্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফসার উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ছাতিয়ানী গ্রামের ইউসুফ আলী খন্দকারের ছেলে সামশুল হক খন্দকারকে দুই লাখ টাকা এবং রাথুরা গ্রামের আকবর আলীর ছেলে কাজী আমজাদ হোসেনকে পঞ্চাশ হাজার টাকা মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিন বলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা আমাদের প্রতিষ্টান পরিদর্শন করেছেন। এ সময় অনুমতি ব্যতিত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণ কাজ চলমান থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, তুমলিয়া ইউনিয়নের বরিহাটি যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews