শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

অন্যের জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে জবরদখল করার চেষ্টার বিষয়ে থানায় অভিযোগ!

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬




নারায়ণগঞ্জের আড়াইহাজারে অন্যের জমি জোর পূর্বক জবরদখল করার চেষ্টা করে মূল্যবান মাটি কেটে নেয়ার বিষয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সোলাইমান নামে জমির মালিক এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্রে জানা যায় যে, দুপ্তারা মৌজার আর এস ৯৫২ নং খতিয়ানের আর এস ২১৭ নং দাগের ২৫ শতাংশ হইতে ১৮ শতাংশ নাল জমির খরিদ সূত্রে মালিক ও ভোগ দখলকার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকার মৃত বাবর আলীর পুত্র সোলাইমান।কিন্তু একই এলাকার জয়নাল আবেদীনের পুত্র মো. আলী নিজেকে বিভিন্ন উচ্চ পদস্থ সরকারী লোকজনের বিশেষ পরিচিত ও তাদের সাথে সম্পর্ক রয়েছে বলে ২৫ এপ্রিল সকালে লোকজন নিয়ে ওই সম্পত্তি জবরদখলের চেষ্টায় ওই সম্পত্তি থেকে মূল্যবান মাটি কেটে নিয়ে যায়।

সোলেমান লোক মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাতে বাধা দিলে মো. আলী নিজেকে বিভিন্ন সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিশেষ পরিচিত ও নিজস্ব লোক বলে পরিচয় দিয়ে সোমলেমানকে আইনের প্যাঁচে ফেলে জেল হাজত খাটানোর ও জীবনে মেরে ফেলে গুম করে দেয়ার হুমকী প্রদর্শণ করে। এ বিষয়ে সোলেমান বাদী হয়ে মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার এস আই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বলে পুলিশ জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews