শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

প্রেমের জেরে রক্তাক্ত সংঘর্ষ: প্রেমিককে কুপিয়ে জখম, পাল্টাপাল্টি চার বাড়িতে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মাধবদীতে পারিবারিক বিরোধ চরমে, আহত যুবক ঢামেকে; তদন্তে পুলিশ, নরসিংদীর মাধবদীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে আহত যুবকের স্বজনরা পাল্টা প্রতিশোধ হিসেবে প্রেমিকার বাড়িসহ চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে এলে জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে মাধবদী পৌর এলাকার খরমুদ্দি মহল্লায় ঘটে। আহত যুবক সাজ্জাদ হোসেন (২২) একই এলাকার মাহতাব মিয়ার ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সাজ্জাদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ফারজানা প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলে মেয়ের পরিবার তা মেনে নেয়নি এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনে।
ঘটনার দিন সকালে ফারজানা পুনরায় সাজ্জাদের কাছে চলে গেলে ক্ষিপ্ত হয়ে তার ভাই, চাচাসহ পরিবারের কয়েকজন সদস্য সাজ্জাদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এ ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আহত সাজ্জাদের স্বজনরা ক্ষোভে ফেটে পড়ে প্রেমিকার বাড়ি, তার চাচা ও ফুফুর বাড়িসহ মোট চারটি বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের বাধার মুখে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, “স্থানীয়দের প্রতিরোধের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি, এতে চারটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ সহিংস ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews