মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

নরসিংদীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা: তেল, মাটি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো সত্য উদঘাটন করা। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আপনারা সাংবাদিক, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। তবে সংবাদ প্রচারে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে।”তিনি আরও বলেন, জেলায় জ্বালানি সংকট, নদী দূষণ, মানহীন ডায়াগনস্টিক সেন্টার এবং লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও তিনি জানান। সভায় নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আওয়াল, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম মতি (গ্লোবাল টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া (এসএ টিভি)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, জেলায় অবৈধভাবে অকটেন ও পেট্রোল বিক্রি, রাতের আঁধারে তেল পাচার, এবং মাটি কেটে নেওয়ার মতো নানা অনিয়ম চলছে। এছাড়া জ্বালানি সংকট ও নদী দূষণ পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।এছাড়াও সভায় মাদক সেবন, চুরি-ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ তুলে ধরেন সাংবাদিকরা। তারা এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাংবাদিকদের সাথে সমন্বয় রেখে কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews